এসেছো ভুবনে তুমি জীবনের তরী, যেখানে সময় সংকীর্ণ।
জন্ম মৃত্যুর মধ্যেবর্তী সময়টা- যেন এক জলজ্যান্ত ফেরী
যার মাতৃকুল হচ্ছে স্বপ্নের পৃথিবী,
প্রতিকূল হচ্ছে প্রেমের পরিত্যক্ত সমাধি।
তবুও আমরা মহারাজ কিংবা মহারাণী
নিজের দৃষ্টিতে যাহা দেখি - সবই যেন মনে হয় আমার
কিন্তু কি আছে আমার! যা আমি সৃষ্টি করেছি! কিছুই না।
তবুও কেন আমাদের মধ্যে এতো ক্রোধ, এতো অহংকার!
শত অপরাধ করার পরও, কখনো হয়নি তার ন্যায় বিচার।
কি ভাবে হবে ---------
যে দেশে বিচার বিভাগের নেই কোন স্বাধীনতা
চিকিৎসার ক্ষেত্রে নেই কোন সহমর্মিতা,
তবে কি আছে আমাদের মধ্যে!
চাকরির বাজারে স্বজনপ্রীতি
ক্ষমতা অপহরণ এর জন্য রাজনীতি।
কখনো ইংরেজ, কখনো পাকিস্তান,
কখনো বহিরাগত অতিথি হয়ে আশে ক্ষুদার্ত শকুন।
চড়ুই পাখির সাম্রাজ্য গড়া কোকিল হয়েছে রাজা
দোয়েল কোয়েল ময়ুরের ছানা মাতৃভূমিতে হয়েছে প্রজা।