সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিকের নাম নেই আহবায়ক কমিটিতে,হতাশ কর্মীরা

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৫-০৪-২১ ১৭:৪২:৪৯
image

সাতক্ষীরা প্রতিনিধি  ঃ সাতক্ষীরা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে জায়গা হয়নি জেলা বিএনপি’র সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের। সোহেল আহমেদ মানিক সাতক্ষীরা বিএনপির তরুণ কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত জনপ্রিয়, কর্মী বান্ধব একজন নেতা। তাই নবগঠিত কমিটিতে নাম আসায় হতাশ হয়েছেন বিএনপির কর্মীরা। ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ও বিএনপি কর্মী নূর মোহাম্মাদ, আমিনুর ও নূর হোসেনসহ একাধিক কর্মী হতাশা প্রকাশ করে বলেন, সোহেল আহমেদ মানিক দলের দুঃসময়ের একজন পরিক্ষীত নেতা। তিনি অর্ধশতাধিক মামলায় জর্জরিত হয়েও আওয়ামী শাসনামলে সব বাধা উপেক্ষা করে কেন্দ্র ঘোষিত ও দলীয় কর্মসূচী পালন করেছেন সফলভাবে। পাশাপাশি কর্মীদের সাহস জুগিয়েছেন, আশার আলো দেছিয়েছেন, আগলে রেখেছেন পরম মমতায়। অথচ তিনি বাদ পড়লেন নবগঠিত আহবায়ক কমিটিতে। যাতে হতাশা তৈরি হয়েছে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে। সাতক্ষীরাতে আওয়ামী দুঃশাসনের সময়ে মিছিল মিটিংয়ের পরিচিত মুখ সোহেল আহমেদ মানিক। স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের শাসনামলে বিক্ষোভ মিছিল হয়েছে আর সেখানে সোহেল আহমেদ মানিক নেই এমনটি দেখা যায়নি। সর্বশেষ আ.লীগ সরকারের পতনের সময় তিনি ঢাকায় গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন,ছিলেন সামনের সারিতে। যা নিয়ে প্রশাসনের মধ্যে টনক নড়ে ওঠে। দলের অত্যন্ত দুঃসময়ে রাজপথে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া শহীদ জিয়ার আদর্শের সৈনিক জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক যে অবদান রেখেছে  তা স্বীকার করছেন বিএনপি পন্থি নেতা কর্মীরা। এ জন্য দলের দুঃসময়ের রাজপথের পরীক্ষিত নেতা সাহেল আহমেদ মানিক সহ পরিক্ষীতদের সঠিক তদন্তের মাধ্যমে মূল্যায়নের জন্য সাতক্ষীরার তৃণমূল নেতাকর্মীরা দলের ঊর্ধ্বতন ও কেন্দ্রীয় সংশ্লিষ্ট নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন।