কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে উফশী আউশ ধানের জাত ব্যবহারের মাধ্যমে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয় প্রাঙ্গণে, উপজেলা কৃষি অফিসার মো: বেলাল হোসেনের সভাপতিত্ব অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: শাপলা পারভীন পুতুল, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মনোরঞ্জন রায়, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকরাম উদ্দিন।
প্রতি কৃষকের মাঝে ৫ কেজি ধান বীজ,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।