চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী,ব্যবসায়ীসহ নিহত ২,আহত ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-২০ ২০:৪০:৪৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়  একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশের গাছের সাথে ধাক্কা লেগে এর আরোহি সাবিকুন নাহার মুনা(১৯) নামে এক তরুনী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু ওই প্রাইভেট কারের মালিক ও চালক ফাহিম আহমেদ ওসমানী(২৬) নামে এক যুবক। নিহত মুনা চাঁপাইনবাবগঞ্জ শহরের বেলেপুকুল মহল্লার সাইফুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জ সরকারী কলেজ থেকে  চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ফাহিম শহরের ইসলামপুর মহল্লার  বাসিন্দা ও  ওষুধ ব্যবসায়ী জাফর আহমেদ ওসামনীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ এক্সিম ব্য্যাংক কৃষি বিশ^বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বাবার ব্যবসা দেখাশোনা করেন। জেলা হাসপাতলে  প্রাথমিক চিকিৎিসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে  সংকটাপন্ন অবস্থায়  তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের সোনারমোড় নামক স্থানে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে  পেছন থেকে ট্রাক চাপায়  ইসমাইল হোসেন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের উজ্জলতলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে ও কাপড় ব্যবসায়ী ছিলেন। একই ঘটনায় অক্ষত অবস্থায় প্রাণে রক্ষা পান মোটরসাইকেল চালক।    
পরিবার,পুলিশ,হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, রোববার(২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা এলাকা থেকে শহরের দিকে ফেরার পথে ধীনগর এলাকায় ট্রাক ও অটোরিক্সাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে নেমে গিয়ে গাছে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়  মুনা ও ফাহিমকে বহনকারী প্রাইভেট কার। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দু’জনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মুনাকে মৃত ঘোষণা করেন। ফাহিমকে পাঠানো হয় রাজশাহী।
এর আগে রোববার দুপুর ২টার দিকে পেছন থেকে ট্রাক চাপায় ঘটনাস্থলে আহত হন ইসমাইল। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নেবার পথে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। ইসমাইল নিহতের ঘটনায় মামলা হয়েছে। মুনা নিহতের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।