সাহিত্যিক ঔপন্যাসিক আবুল খায়ের মুসলেহউদ্দিন

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২০ ১৩:৩৬:২৫
image

আবুল খায়ের মুসলেহউদ্দিন আধুনিক বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান কথাশিল্পী, কবি, ছড়াকার, ছোটগল্পকার ও উপন্যাসিক। 
জন্ম ১৯৩৪ সালের ২০ এপ্রিল কুমিল্লার লাকসাম উপজেলার উত্তর ফেনুয়া গ্রামে। তাঁর পিতার নাম আবদুল আউয়াল ও মায়ের নাম হাফসা খাতুন। 
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করার পর তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তিনি বাংলাদেশ সরকারের অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক, পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত আইজির দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ বস্ত্রশিল্প সংস্থার চেয়ারম্যান থাকাকালে অবসর গ্রহণ করেন।
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় শতাধিক। এর মধ্যে কাব্যগ্রন্থ তিনটি, উপন্যাস ২০টি, গল্পগ্রন্থ ৩০টি, শিশুতোষ কাব্যগ্রন্থ ১১টি, শিশু-কিশোর গল্প-উপন্যাসের সংখ্যা ২০টি ও ইতিহাস ঐতিহ্য ও জীবনীগ্রন্থ পাঁচটি। 
সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য জীবদ্দশায় ভূষিত হয়েছেন তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননায়।
২০ সেপ্টেম্বর ২০০২ সালে ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।