শাস্ত্রীয় সঙ্গীতের পূজারী পন্ডিত পান্নালাল ঘোষ

  • মেসবা খান
  • ২০২৫-০৪-২০ ১৩:২৭:১৮
image

পান্নালাল ঘোষ একজন বিখ্যাত বাঁশী বাদক ও সুরকার। 
তিনি ওস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন এবং ভারতীয় শাস্ত্রীয় সংগীতে বাঁশিকে একটি অংশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।
জন্ম বাংলাদেশের বরিশালে ২৪ জুলাই ১৯১১ সালে। তাঁর ডাক নাম অমলজ্যোতি ঘোষ। পিতা অক্ষয় কুমার ঘোষ ছিলেন একজন সেতার বাদক। 
তিনি পারিবারিকভাবে সেতার বাজানো শেখা শুরু করেন। কিন্তু শৈশবে দুইটি কারনে তিনি বাঁশির প্রতি আকৃষ্ট হন। তাঁদের পৈতৃক বাড়ি ছিল কীর্তনখোলা নদীর পাড়ে।
কলকাতা নিউ থিয়েটার্সে কাজ করার সময় তিনি সঙ্গীতে সহায়তা করতেন। 
১৯৪০ সালে তিনি বোম্বে চলে যান সঙ্গীতজীবনের উন্নতির জন্য। 
১৯৪০ সালে 'স্নেহ বন্ধন' ছবির মাধ্যমে তাঁর স্বতন্ত্র সঙ্গীত পরিচালক হিসেবে অভিষেক ঘটে। এই ছবির দুই জনপ্রিয় গানে 'আবরো কে কামানোন ম্যাঁয়' এবং 'স্নেহবন্ধন ম্যাঁয় বান্ধ হুঁ' গানে কণ্ঠ দেন কাহ্ন মাস্তান এবং বিব্বু। পান্নালাল ঘোষ যৌথভাবে ওস্তাদ আলী আকবর খান ও পণ্ডিত রবিশঙ্করের সাথে ১৯৫২ সালে 'আঁধিয়া' সিনেমার নেপথ্যে কাজ করেন। তিনিই প্রথম সাত গর্তের বাঁশির প্রচলন শুরু করেন।
২০ এপ্রিল ১৯৬০ সালে প্রখ্যাত এই সঙ্গীতজ্ঞ প্রয়াত হন।