ঝটিকা মিছিল খুলনায়: দীর্ঘদিন পর জেলা আ. লীগের রাজপথে প্রত্যাবর্তন

  • খুলনা প্রতিনিধি
  • ২০২৫-০৪-২০ ১৩:০০:৪১
image

খুলনা জেলা আওয়ামী লীগ দীর্ঘ বিরতির পর রাজপথে ফিরে এসেছে। আজ রোববার (২০ এপ্রিল) সকাল সাতটার দিকে খুলনার জিরো পয়েন্ট এলাকায় একটি ঝটিকা মিছিল করে সংগঠনটি।
এই কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

দীর্ঘ ৮ মাস পর রাজপথে জেলা আওয়ামী লীগ
গত বছরের ৫ আগস্ট সর্বশেষ জেলা আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি হয়েছিল খুলনায়। দীর্ঘ আট মাস পর এই ঝটিকা মিছিল সংগঠনটির রাজনৈতিক মাঠে সক্রিয় হওয়ার নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ও স্লোগান
ঝটিকা মিছিলের ভিডিও ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, দলীয় ব্যানার হাতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন:
“শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”
“শেখ হাসিনার সরকার, বারবার দরকার”
“শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে”

মিছিলের পেছনে অনলাইন নির্দেশনা?
নেতাকর্মীদের ভাষ্যমতে, ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের টেলিগ্রাম সংলাপ অনুষ্ঠিত হয়েছিল।
সেখানে দেওয়া দিকনির্দেশনা অনুসারে আজকের এই হঠাৎ কর্মসূচি নেওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য
হরিণটানা থানার ওসি মো. খাইরুল বাশার জানান,
“হঠাৎ গাড়ি থেকে নেমে ঝটিকা মিছিল করে দ্রুত সরে পড়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে রাস্তাঘাট ফাঁকা থাকায় তারা এ সুযোগ নেয়। পুলিশ এখন মিছিলকারীদের শনাক্ত ও আটকে তৎপর।”