শুভ জন্মদিন মেহজাবিন চৌধুরী

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৯ ২০:৩৭:৩৩
image

ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও  নন্দিত অভিনেত্রি মেহজাবিন চৌধুরী। 
২০০৯ সালে লাক্স সুন্দরী হয়ে শোবিজে যাত্রা করেন তিনি। বর্তমান সময়ে একের পর এক নাটক আর টেলিছবিতে অভিনয় করে চলেছেন। সাবলীল আর অনবদ্য অভিনয় দিয়েই দর্শক মহলে গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
কোটি কোটি দর্শক তাঁর অভিনয় দেখে হাসেন, কাঁদেন। তাঁর ইমোশনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যান। বিশেষ করে ‘বড় ছেলে’ নাটকটি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা দিয়েছে তাঁকে।
মেহজাবিনের পৈত্রিক নিবাস চট্টগ্রামে। তবে তাঁর জন্ম ও বেড়ে ওঠা দুবাইয়ে। 
জন্ম ১৯ এপ্রিল ১৯৯১ সালে। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করেছেন। 
উত্তরোত্তর সাফল্য অর্জন করুক মেহজাবিন।
আজকের এই বিশেষ দিনটিতে চট্টলাকন্যার জন্য রইল শুভ কামনা।