খুলনার ডুমুরিয়া উপজেলার খলসি গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ও জমি ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয়েছে খলসি গ্রামের স্থানীয় বাসিন্দা আবু সাঈদ হাওলাদারের ছেলে আব্দুল মতিন হাওলাদার ও আবু বক্কার সরদারের ছেলে মাহমুদুল সরদার,হেকমত সরদারের ছেলে আবু বক্কার সরদার, ইলিয়াজ সরদারের পরিবার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরেজমিন তথ্য সূত্রে জানা যায়,খলসি গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন হাওলাদার গংরা বসতভিটার জমি পরিমাপের সময় ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন।
১৯ এপ্রিল শনিবার বিকাল ৪ টায় স্থানীয় বাসিন্দা মৃত রওশন আলী সরদারের ছেলে ইকরাম সরদার তার সহযোগী কুদ্দুস সরদার,আরমান সরদার,আবুল হাসান সরদার,ইউসুপ সরদার ও কারী গাজী গংদের নিয়ে এ অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে আব্দুল মতিন হাওলাদার গংদের মারাত্মক জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে পরিবার ও স্থানীয়দের সহায়তায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। এ ঘটনার বিষয়ে মতিন হাওলাদারের পরিবারের পক্ষ থেকে ডুমুরিয়া থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।