হয়েছে ভোর
সবুজে সবুজে
লেগেছে ঘোর
আঁখিতে মনচোর
পড়েছে ধরা
চোখেতে নেই বন্ধ কড়া,
কে যাবি আয় ত্বরা
হেমন্ত মাঠে শিশির সিক্ত
মটর কলাই লাউ শিমে ভরা
মাচানে মাচান, নই রিক্ত
এই ঋতুতে কখনো আমরা
সবুজে সবুজ ফসলে মনকাড়া,
মিঠে রোদ
মেখেছি স্নিগ্ন রোদেলা কনক আভা
আভার ওম জড়িয়েছি তাই শরীরে
ভালবাসা এক, ভালবাসার ভোর গড়িরে
এ সকাল এক কুয়াশা কুয়াশা আশা জাগানিয়া
এ সকাল এক দিয়েছেন প্রভু বিত্ত বৈভব দিয়া,
ডেকোনা আমারে কোথাও যাব না আমি প্রিয়া
আমার চোখেতে এখন হিরন্ময় সবুজ টিয়া
সোনালী ধানের শীষে করে আসা যাওয়া
ঠোঁটে তার ধান শীষ,শীষে দোলে হাওয়া
এই তো বেশ আমি, এটুকুই আমার পাওয়া
আর কোন সুখের পিছে তাই করিনা ধাওয়া...