ভেতরটা ভাঙ্গে, ভাঙ্গুক
নষ্ট জীবনের ইতিহাস সংকীর্ণ
চোখে আঙ্গুল তুলে
আবার কেউ হাসছে,
হয়তো নির্দয়া পৃথিবীর নিয়ম।
কেউ বা ভেঙ্গে চূড়মার করে
বাহবা নিচ্ছে,
নেবেইতো,
তার যে প্রেম দাহ করার অভ্যাস।
অভিলাষী মন তার
বহুরূপী স্নিগ্ধতা শরীরে মাখা
তাঁকে মেরে ফেলো,
বিষাক্ত বিষ লাগবে না,
এমনিতেই ধুঁকে ধুঁকে মরবে
শুধু একটু ছলনা,
নাকি প্রেম প্রেম খেলা
চলুক অফুরন্ত শক্তিতে
হৃদ মাজার শেষ করে দেই,
নাহ, কেউ জানবে না
গোপনে চলে যাবে পরোপারে
শ্বশ্মান যেনো চোখে ভাসে,
কে নেবে তুলে আগুনের ফুলকি থেকে
দয়াময় কোনো মানুষ নাকি?
দূর ছাঁই, কি ভাবছি
সেতো দু 'নৌকায় পা দিয়ে চলছে,
তাকে ফেরার সাধ্য কার,
চেষ্টা কম করেনি, ফেরাতে পারিনি
আচ্ছা সাপকে কি কেউ বশে আনতে পারে,
আমার জানামতে না,
ওরা ঝরা ফুলের মত ব্যবহার করে
গাছে থাকলে সুবাস ছড়াবে,
তাই আদর মায়ার অনুভূতি দিয়ে
ছিঁড়ে ডাঙ্গায় ফেলে দেই
যাতে পঁচে বিলীন হয়ে যায়,
দুঃখটা কোথায়,
আমার বুকের ভিতর, তার নয়।