তোমার স্বল্প উত্তর উদাসীনতায়
আজকাল আর কষ্ট পাইনা,
জীবনের রঙিন জলছবি
আজ জলহীন বেরঙা,
তাতেই আমি নতুন রঙের
তুলি টেনে যাই,
নিজের অক্ষমতায় নিজেই হেসে উঠি।
তবু একদিনের বহু যত্নে আকা ছবিটা
টেনে ছিঁড়ে ফেলে দিতে পারিনা।
হয়তো একদিন পারব,
যেদিন তোমার নাবলা কথার ডালা
এসে কড়া নাড়বে আমার বন্ধ দ্বারে।
সেদিন হয়তো আমার
আকাশের চাঁদ আর হাসবেনা,
সেদিন হয়তো তোমার কথা
আমার মনের দেওয়ালে লেগে
টুকরোটুকরো হয়ে ভেঙে পড়ে যাবে।
না না কোন প্রতিশোধ নয়,
এ শুধু-- ই কথার কথা,
অবহেলা পেয়ে পেয়ে মনটা
পথের ধারের জানলাটা খুলতে ভুলে যায়,
যে পথ দিয়ে এখোনো তুমি মাঝেমাঝে
আসা যাওয়া করো,
সেই জানলাটা সেদিন হয়তো
পুরোপুরি বন্ধ হয়ে যাবে,
আর আমি চেষ্টা করেও খুলতে পারবোনা।।