মো শা হে দ চৌ ধু রী

  • নৌকা নিয়ে বসে আছি
  • ২০২৫-০৪-১৯ ১২:৫১:০২
image

নৌকা নিয়ে বসে আছি ঘাটের এপারে 
আসো নিকো তবু তুমি চিত্রা নদীর পারে।।

হয়নি বুঝি খোঁপা বাঁধা হয়নি পরা শাড়ি 
দেরি করে আসলে বলো কেমনে দেবো পাড়ি। 
না নিয়ে আজ যাবো না যে ভালোবাসি যারে।।

বোশেখ মাসে কচি আমে ভরা গাছের শাখা 
তারই পাশে চিকন নদী বইছে আঁকাবাকা। 
আমি একা বসে আছি অকূল পারাবারে।। 

যদি তুমি না আসো গো মিথ্যা হবে দিন
ফুলগুলো বিবর্ণ হবে থাকবে না রঙিন। 
ভেঙে ফেলে দেবো হাতের মোহন বাঁশিটারে।।