হ্যাপিনেস,সুখ -- এই কথাটি শুনতে কত ভালো লাগে, সুখী নামক বিরল অনুভূতি আরও আকর্ষণ করে। আসলে সুখ কি ? , সুখ কাকে বলে ? এর কি প্রকৃত কোন সংজ্ঞা আছে..?
আমি বলবো ..না নেই, কারণ আমার মতে সুখ একটি আপেক্ষিক শব্দ মাত্র,যে যেমন ভাবে তাকে দেখে বা গ্রহণ করে তাকেই বলে সুখ, যেমন কেউ কেঁদে সুখ পায় তো কেউ কাঁদিয়ে সুখ পায়,কেউ পালঙ্কে শুয়ে ধনবৈভবে সুখ পায় তো কেউ ফুটপাথে শুয়ে নির্ধনেই পরম সুখ লাভ করে, কেউ খেয়ে সুখ পায়,কেউ খাইয়ে সুখ পায় তো কেউ অন্যকে না খাইয়ে অভুক্ত রেখে সুখ পায়,এমন হাজারো উদাহরণ আছে। আসলে সুখ মনের একটি অবস্থা বা অনুভূতি যা ভালোবাসা, তৃপ্তি, আনন্দ বা উচ্ছ্বাস দ্বারা নিয়ন্ত্রিত হয়।
সমাজে ধনী,গরিব,সুখী,অসুখী; বিভিন্ন ধাঁচের মানুষের বসবাস। তবে বর্তমানে সুখী মানুষ খুঁজে পাওয়া সোনার পাথর বাটির মতো। চাইলেই সকলে সুখী হতে পারে না। তবে সুখী হতে পয়সাও লাগে না। নিজের ইচ্ছা থাকলে অবশ্যই সুখী হওয়া সম্ভব। নিজের যতটুকু আছে তাকে নিয়ে সন্তুষ্ট থাকলে,তার মধ্যেই আনন্দ খুঁজে পেলে সুখী হওয়া কিছু কঠিন নয়।
অষ্টাদশ শতকে সুখ বলতে বুঝাতো "সমৃদ্ধি, উন্নতি এবং সুস্থতা"।
আজকাল সুখ একটি ঝাপসা ধারণা এবং ভিন্ন ভিন্ন লোকের কাছে তার অর্থ ভিন্ন মনে হতে পারে। আসলে সুখ হল একটি পরিবারের জন্য আনন্দদায়ক অবস্থা (আনন্দ, পরিতৃপ্তি, সন্তুষ্টি, উষ্ণতা এবং জয়লাভ ইত্যাদি)।
কথায় কথায় আমরা সহজেই একটি শব্দ ব্যবহার করে থাকি "সুখ পাখি"
আসলে কি সুখ পাখি বলে কোন কিছু আছে ? সুখ পাখি, সুখ সমুদ্র এসব নিয়ে কবিরা কত কাব্য রচনা করেন,
সুখ পাখিকে কি খাঁচায় বন্দী করা যায় ? নাকি সুখ সমুদ্রে সাঁতার কাটা সম্ভব।?
অবশ্য এ সবই মানুষের মনকে খুশিতে রাখা আনন্দে রাখার একধরনের মানসিক অবস্থান।
সুখ কি, সুখ কাকে বলে? কোথায় গেলে পাওয়া যাবে ? হাটে বাজারে কি কিনতে পাওয়া যায়? সুখ নামের কোনও পাখি আদৌ আছে কি? ওই যে কথায় কথায় বলি না আমরা সুখ পাখি,সুখ সাগর? যুগে যুগে মানুষের কাছে সুখের সংজ্ঞা তাঁর নিজের মত, কিন্তু কেউ কি সত্যিই কখনও সুখ পেয়েছেন?
জানিনা, হয়তো কেউ কেউ পেয়েছেন। ওই যে বললাম সুখের সংজ্ঞা নানা মতের মতই নানা রকমের অনুভূতিতে ভরা।
চিরস্থায়ী বন্দোবস্ত কোন কিছুরই হয় না । তাই সুখও চিরস্থায়ী নয়। যা ক্ষণিকের জন্য পাওয়া যায় তাই তো সুখ। বাকিটা সময় জুড়ে শুধু মনের অসুখ।
তাই চাইলেই সুখ খুঁজে পাওয়া যায়। জীবনের ছোট ছোট জিনিসের সুখ,ক্ষণিক মুহূর্তের আনন্দদায়ক সুখ,যা চির জীবন আপনার মনকে পরিতৃপ্ত রাখতে পারে। এই সুখ আপনাকে কেউ খুঁজে দিতে পারবে না। এই পথের সন্ধান আপনাকে নিজেকেই করে নিতে হবে। আজ এই মুহূর্তে যেমন আমি এই প্রতিবেদনটি বন্ধুদের উপহার দিতে পেরে পরম সুখ অনুভব করছি..