শু ক্কু র চৌ ধু রী

  • সুখের নিদান
  • ২০২৫-০৪-১৬ ২৩:৫৮:১৩
image

কিছু কিছু রাতে হঠাৎ মনে ভাসে
স্মৃতির টেলিগ্রাম মগ্নচৈতন্যে আসে,
দেখা যায় না সেই নিশাচর পাখির ডাক
লোডশেডিংয়ের নিবর্তনে হাতপাখা সজাগ।

সময় ক্ষণিক থমকে দাঁড়ায় 
বুকের ভিতর কষ্টের স্মৃতিরা তড়পায়,
প্রাগৈতিহাসিক কুপির নিবু নিবু প্রজ্জ্বলন
পোড়া কেরোসিনের গন্ধ সৌরভে সুখের নিদান।

নির্জন রাস্তা পথচারীদের পদচারণায় সজাগ
দুরে কোথাও বাঁশিওয়ালা বাজায় সুরেলা বেহাগ,
সেইসব রাতগুলো হারিয়ে গেছে সে ও বহুদিন
রয়ে গেছে স্মৃতির মেঠোপথে প্রৌজ্জ্বল‌ অমলিন।

হয়তো এতদিনে মরেও গেছে সেই বাঁশিওয়ালা
এখন গতানুগতিকতার মধ্যে গতি খোঁজার পালা,
একটা নিরন্তর চেষ্টায় সমস্ত ভাবনারা বুভুক্ষ ক্ষরায়
সময়ের বিবর্তনে ইতিহাস ঐতিহ্য বিস্মৃত বিলুপ্তপ্রায়।