আ মা র ১ লা বৈ শা খ

  • মহুয়া ভট্টাচার্য
  • ২০২৫-০৪-১৬ ২৩:৫০:০১
image

যেই মেয়েটি বাধ্য নয়,
নাছোর জেদী একগুয়ে, 
সেই মেয়েটি শান্ত কেমন,
আজকে দেখ তোমায় পেয়ে।

যে মেয়েটির কপালে টিপ,
চোখের কাজল, আজল সাজে,
আজকে কেমন সাজসজ্জা,
কেমন খুশি মনের মাঝে।

যে মেয়েটি বায়না করে,
আয়না দেখার অলস মন,
তোমার কাছে আসবে বলে,
রাঙিয়ে ঠোঁটের অনুরন।
 
পোশাক নিয়ে বিবেচনা,
কোন কালে ছিল না যার,
তোমার সাথে এক সাক্ষাতে,
মাথায় কেন চিন্তা পাহার। 

বুঝবে যেদিন বেপরোয়ার, 
ভাল বাসা পাবার মানে,
তবেই এসো আমার কাছে,
লুকিয়ে না হয়, সন্তর্পনে। 

তবু তুমি বুঝতে নিয়ো, 
শতাব্দিকাল অন্ত হলে,
আর কখনো নয়তো দেখা,
হয়তো কিছুই না বলে।

সেই মেয়েটি একলা বেশ, 
সকাল বিকাল কাটিয়ে দেয়,
একা হবার নিঃসঙ্গতা, 
তবুও কেন, পিছু নেয়।

তুমি যখন ছিলে মিশে,
অচেনা ভীর, একান্ত তাই,
সেই পিছুটান তার ছিলনা,
মন চায়নি তোমায় পাই।

তবু তুমি চোরা স্রোত,
বুকের মাঝে সাহস কেমন, 
আজকে তবে তোমার আমার, 
মন হারানোর হয় মন।