শুভ জন্মদিন সংগীতশিল্পী শুক্লা পাল সেতু

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১৬ ২২:৩০:৩০
image

রবীন্দ্রদ্যূতি ছড়িয়ে সংগীতের আকাশকে প্রতিনিয়ত ঝলমলে করছেন যাঁরা, শিল্পী শুক্লা পাল সেতু তাঁদেরই একজন। 
সাধনা, একাগ্রতা, নিষ্ঠা আর ঐকান্তিক প্রচেষ্টা আসলেই যে মানুষকে সাফল্যের সোপানে পৌঁছাতে পারে শিল্পী সেতু তার প্রকৃষ্ট উদাহরণ। 
সেতু সুরের সাধনার পাশাপাশি একজন সংগীতের শিক্ষক। ছায়ানট সংগীত বিদ্যায়তনে সংগীত শিক্ষক হিসেবে আছেন তিনি দীর্ঘদিন ধরে। জড়িত আছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে। 
জন্ম ১৬ এপ্রিল যমুনা পাড়ের সিরাজগঞ্জের এক সংস্কৃতিমনা পরিবারে। স্বামী দেবাশীষ কুন্ডকে নিয়ে তাঁর গোছানো সাজানো সুখের নীড়। 
ফেসবুক লাইভ ছাড়াও তিনি অনলাইন ভিত্তিক সংগীতানুষ্ঠানে নিয়মিত সংগীত পরিবেশন করে থাকেন। 
সুরের মূর্ছনায় সংগীত পিয়াসিদের মোহাবিষ্ট করে রাখুক সেতুর কাঁচ ভাঙা কন্ঠের যাদুর স্পর্শ। শুক্লা চতুর্দশীর মতোই ঝলমলে হোক শুক্লার সুরের ভুবন। বিকাশ ঘটুক তাঁর নিজস্ব স্বকীয়তার। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।