মা শু ক শা হী

  • আলো মানুষ (উৎসর্গ:গণমানুষের ডা: জাফরুল্লাহ চৌধুরী)
  • ২০২৫-০৪-১৬ ২২:০৭:১৬
image

মানুষ এতো কথা বলছে
শুনছে না
শুনলে বুঝছে না
বুঝলে ভাবছে না
ভাবলে দাঁড়াচ্ছে না
দাঁড়ালে দেখছে না
দেখলে তাঁকাচ্ছে না
তাঁকালে রাগছে না
ভয়!ভয়!চারিদিকে ভয়ের কৃষ্ণ সাগর!
রাগ প্রাচীন প্রাসাদের চেয়েও শক্তিশালী।

একজন কথা বললে 
সকলে শুনতো
কথা রেখে গেলেন
কথাসমগ্র আলো হয়ে থাকবে হৃদয় মাঝে।