শ্রী মা ধ ব

  • মস্তিষ্কের ভেতর ইতিহাস জমে
  • ২০২৫-০৪-১৬ ২১:৩৪:২৫
image

দ্রুতগামী বাহনের পিঠে বসে আছে সে 
জানলার পাশে বসে বসে ঘড়িটা দেখছে 
ঘড়ির কাটার চোখগুলো  অপলক 
নির্দিষ্ট সময় পার করে চলে যাচ্ছে নিয়ম করে। 

মায়াচ্ছন্ন মস্তিষ্কের ভেতর অজস্র পায়ের শব্দ 
মোহনীয় ফুলের পাপড়ি ঝড়ে পড়ে 
 না ছোয়া কতো হাত পেছনে পড়ে থাকে
কাগজের ফুল চোখ মেলে চায়,হাসে, উড়ে যায়। 

জানলার পাশে বসে থাকে ঘড়িটা 
মস্তিষ্কের কতো কথা ইতিহাসের পাতায় ভীড় জমায়
অজস্র শব্দের সঞ্চয় জমে জমে 
পাঠাগারের শরীর ঢেকে যায়।