বটিয়াঘাটায় লোকজ’র কৃষক মাঠ দিবস পালন

  • পলাশ দাশ
  • ২০২৫-০৪-১৬ ১৯:৩৬:৪৯
image

এলাকা উপযোগী বোরা ধানের জাত নির্বাচন ও পারফরম্যান্স ট্রায়াল পর্যবেক্ষণের লক্ষ্যে বটিয়াঘাটায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক কৃষক মাঠ দিবস। মিজরিও-জার্মানীর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ এবং বৃত্তিশলুয়া কৃষক সংগঠনের আয়োজনে আজ ১৬ এপ্রিল ২০২৫, ২০ জাতের ধান গবেষণা প্লটে বোরা ধানের র‌্যাংকিং এর মাধ্যমে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসের আলোচনা সভায় কৃষকরা বলেন, ফসল উদপাদনের জন্য কোম্পানীর উপর নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব বীজ ব্যবস্থাপনা ও বীজ ভান্ডার গড়ে তুলতে হবে।
মাঠ দিবসের আলোচনা সভায় লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ সদস্য মো: মনিরুল ইসলাম, লোকজ মৈত্রী কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক বিভাষ মÐল, কৃষক আরুণি সরকার, শ্যামল সরকার, আরুণি সরকার, আশিষ, অপূর্ব মন্ডল অপু,  লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ, মিলন কান্তি মÐল, শ্যামল সরকার প্রমুখঃ।
অংশগ্রহণকারীরা বোরো ধানের জাত নির্বাচন, সংরক্ষণ ও সম্প্রসারণে ১১৪ প্রজাতির স্থানীয় প্রজাতির ধানের পিভিএস প্লট পরিদর্শন করে র‌্যাংকিং এর মাধ্যমে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন এলাকা উপযোগী ০৯টি ধানের জাত নির্বাচন করেন।