একদিন দেখি ছায়া জলভরা মেঘে
তারারাও হেসে কুটিকুটি বড়ো ভালোবেসে।
নক্ষত্রপাত নিয়ে কেউ কিছু বলেনিতো,
সাগরের শান্ত বুকে জাগেনিতো ঢেউ?
শিরিষ গাছের ফিসফিসানি কেউ কি শুনেছে?
কেউ কি দেখেছো দাঁড়কাকের বৃথা আস্ফালন?
নদীর জলে কি কেউ এঁকেছিলে তার অবয়ব
ভালোবেসে?
কেউ কি হেটেছো বালুকাময় নদীতীরে শরতের ভোরে?
যদি কোনদিন এইদিকে যদি সে এসে থাকে।
দেখেছ কি বুনোহাঁসের সাদারঙ পালকের ভীরে?
খুঁজেছো কি নিবিড়ভাবে শালিকের নীড়ে?
একদিন যবে সে বড়ো ভালোবেসেছিলো তোমাদের -তোমাদিগকে?