আ রি ফু ল ই স লা ম

  • কোথাও মানুষ নেই
  • ২০২৫-০৪-১৫ ২০:৪০:৩৬
image

এ শহরে বুকে, অলিগলিতে  মাথায় গিজগিজ করছে!
দুই কদম ফেলার মত পথ খোঁজে পাওয়া যাচ্ছে না,
অথচ,
কি নির্মম সত্য, কি কঠিন এক ধোঁয়াশা! 
কোথায়ও কোন মানুষ দেখতে পাচ্ছি না। 

জামাকাপড়ে টইটম্বুর বিশালাকৃতির আলমারির মতন,
জামাকাপড় হাঁটছে রাস্তায়!  ভেতরে কোন শরীর নেই। 

অতঃপর, 
শরীরবিহীন পোশাকে, 
আর,
শরীরবিহীন মানুষে সংকট ও সংঘাত।