মহেশখালীতে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী আনন্দ শোভাযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-০৪-১৫ ০১:১৫:৪১
image

মহেশখালী কক্সবাজার ১৪ এপ্রিল ২০২৫
মহেশখালীতে উপজেলা প্রশাসনের বণার্ঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢোল-বাদ্য বাজিয়ে বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী সাজে সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে মহেশখালী পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে  এসে শেষ হয়।
পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠান শুরু হয়।
মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোঃ হেদায়ত     উল্ল্যাহ এর সভাপতিত্বে, উপজেলা  নির্বাচন অফিসার বিকে পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন-
মহেশখালী কর্মরত নৌকন্টিজেন,
সাংবাদিক,রাজনীতিবিদ,বিভিন্ন স্কুল,কলেজের শিক্ষক, শিক্ষার্থী উপজেলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ।