শা হ রি য়া র শ রী ফ

  • অন্য আসমানের চাঁদ
  • ২০২৫-০৪-১৪ ২০:৫০:৪৩
image

তোমারে কেউ না চাইতেও পাইয়া গেলো,
অথচ দ্যাখো-তোমারে এত গভীর ভাবে চাইয়াও
আমি তোমারে পাইলাম না।

কেউ তোমার লাইগা কাইন্দা বুক ভাসাইলো
তোমারে পাইবার আশায় বুক বাঁধলো
সে তোমারে পাইলো না।
অথচ কেউ হাসতে হাসতেই তোমারে
চিরদিনের লাইগা দলিল কইরা নিলো ।

আমি তোমারে মন দিলাম
তুমি দিলা দুই চোখ ভইরা স্বপ্ন,
আমি বড় আশা লইয়া তোমার হইতে হাত বাড়াইলাম
তুমি আর আমার হইলা না,
তুমি হইলা অন্য আসমানের চাঁদ
অন্যের বাগানের ফুল।