চাঁপাইনবাবগঞ্জে বর্ন্যঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-১৪ ১৪:১২:৪২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  বর্নাঢ্য আয়োজনে  বিশাল আনন্দ শোভাযাত্রা,লোকজ ও গ্রামীন মেলা, আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,দেশীয় খাবার পরিবেশন,পুরস্কার বিতরনী, গ্রামীন খেলা-ধুলো আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপিত হয়েছে। এসব অনুষ্ঠানে অংশ নেয়  জেলা ও পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাংস্কৃতিক,সামজিক ও রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ। সোমবার(১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়।  বিপুল সংখ্যক  শিশু-কিশোর,নারী-পুরুষ, নতুন লালপেড়ে হলদে শাড়ী, পায়জামা-পাঞ্জাবী পরে গলায় গামছা ঝুলিয়ে নানা বেশে আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে  ‘এসো হে বৈশাখ’  গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন।  
হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্য তুলে ধরে শহরব্যাপী শোভাযাত্রায় মানুষের ঢল নামে।  শিশুরা পাগড়ি পড়ে মুখে রুমাল দিয়ে বর-কনে সেজে ‘গায়ে হলুদ’ অনুষ্ঠান পরিবশেন করে যা ছিল আকর্ষণীয়। ছিল গরুর গাড়ী,ঘোড়ার গাড়ি,পালকি, জাল ও খলই দিয়ে জেলেদের মাছ ধরা, গ্রাম বাংলার বিভিন্ন রুপ ফুটিয়ে তোলার বিভিন্ন আয়োজন।  অনেকে বহন করে  বিভিন্ন মুখোস, মাটির হাঁড়ি-পাতিল, কুলো, আম ফলসহ বিভিন্ন বিভিন্ন প্রতিকৃতি। অনেকের হাতে ছিল বেহালা-একতারা,ঢাক-ঢোল। কেউ সাজেন  কাস্তে হাতে কৃষক-কৃষাণী আবার কেউ কাকতাড়–য়া। কেউ বা কলসি কাঁকে গৃহবধু। শিশুরা গালে ও হাতে রং-তুলি দিয়ে লেখে ‘শুভ নববর্ষ’। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবস্থা করে পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ-মরিচ,মাছ ভাজা,সজনে ডাঁটা, লাড্ডু , বাতাসা সহ বিভিন্ন দেশী খাবার।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে বেলুন উড়িয়ে উদ্বোধণ করা হয় দিনব্যাপী লোকজ মেলা।  মঞ্চের সামনে তৈরী করা মেলা ষ্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  করা হয়। এরপর  জাতীয় সঙ্গীতের  মাধ্যমে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব কর্মসূচীতে অংশ নেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) উজ্জল কুমার ঘোষ,জেলা পরিষদ প্রধান নির্বাহী আফাজ উদ্দিন (উপ-সচিব), সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন  প্রমুখ। এদিকে জেলা বিএনপি বিশাল শোভাযাত্রা,চাঁপাইনবাবগঞ্জ ক্লাবে  সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করে। কর্মসূচী থেকে ফিলিস্তিনের প্রতি একাত্মতা জানানো হয়। এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়েও   বিপুল উ’সাহে বর্ষবরণের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।