এসো নব নন্দনে নববর্ষ

  • পারভীন আকতার
  • ২০২৫-০৪-১৪ ১৩:৪৯:১৩
image

বছর পেরিয়ে এলো নতুন বছর।
বারোমাসি বারোরূপ
দুইয়ের মাঝে এক ঋতু 
যেন একই বন্ধনে গড়ে ওঠে প্রকৃতির সেতু
গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত, শীত, বসন্ত 
হরেক রঙ্গ রসের নাই কোনো অন্ত।

হে মহান সে বছরে ছিল হারানোর ব্যথা 
ছিল মেঘের ছাওয়া দহনের উপদ্রব, 
ছিল রক্ত দিয়ে লেখা, 
বাঙালির বুকের পাঁজর  
অনুতাপে কেঁদে ওঠে বুকের ভিতর। 

ধুয়ে যাক, মুছে যাক অশনী সংকেতের 
লেপ্টে থাকা গাঢ়ো দাগ।
ফুলে ফুলে সুরভিত হোক জীবন কুঞ্জ  
সম্মানির পদচারণায় ধন্য হোক লাল গালিচার বাগ।

এমন হোক বাংলার বাঙালির মুখের হাসি 
সব ভুলে গিয়ে সবাই সবাইকে আপন করে
বুকে টেনে লই, বলি তোমায় ভালোবাসি। 
নতুন বছরে নতুন পরিচয়ে হই যেন 
মোরা পরিশুদ্ধ ও উদার মনের মানবিক বাঙালি।