'মায়া'... খুব অদ্ভুত এক অনুভূতি।
এই অনুভূতি কোন না কোন সময়
কষ্টে রূপান্তরিত হয়।
যে মানুষের মায়ার জাল যত বিস্তৃত হয়...
তার কষ্ট পাওয়ার সম্ভাবনাও তত বেশী থাকে।
তাই মায়া নামক অনুভূতি থেকে দুরে থাকতে চাই।
কিন্তু পারিনা...
সব কিছুতেই আমার মায়ার পরিমাণ
বড্ড বাড়াবাড়ি অবস্থানে থাকে...
তাই ভয় হয়...
ভয় হয় 'মায়ার' কাছে পরাজিত হয়ে
তীব্র কষ্টে বুক ভাঙ্গার...