রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক

  • মেসবা খান
  • ২০২৫-০৪-১১ ২১:১৪:২৮
image

মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী ছিলেন।
তাঁর একক ভাবে মুক্তি পাওয়া মোট ২৪টি অ্যালবাম আছে। এর মধ্যে ১৪টি ভারত থেকে ও ১০টি বাংলাদেশ থেকে। তিনি ২০১৬ সালে শিল্পকলা পদক লাভ করেন।জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৬২ তে
তিনি প্রথমে তাঁর চাচা ওয়াহিদুল হক এবং পরে ওস্তাদ মোহাম্মদ হোসেন খান ও ড. সনজীদা খাতুনের কাছে গান শেখেন।
১১ বছর বয়সে তিনি বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক শিশু উৎসবে অংশগ্রহণ করেন। এরপর ১৯৭৬ সাল থেকে তিনি তবলা বাদক মোহাম্মদ হোসেন খান এর কাছে সঙ্গীত শেখা শুরু করেন।
মিতা হক 'সুরতীর্থ' নামে একটি গানের স্কুল পরিচালনা করতেন। 
তিনি ছায়ানট সঙ্গীত বিদ্যায়তনের রবীন্দ্র সঙ্গীত বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। ছিলেন রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি।
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’ দেওয়া হয়।
যে পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা। একই বছর চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত ‘রবি-চ্যানেল আই রবীন্দ্রমেলা’য় রবীন্দ্রসঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে মিতা হককে সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা হিসেবে ক্রেস্ট ও ৫০ হাজার টাকার অর্থমূল্যের চেক দেওয়া হয় তাঁকে।
মিতা হক বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইলের কৃতি সন্তান খ্যাতিমান নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা খালেদ খান যুবরাজকে বিয়ে করেন। ফারহিন খান জয়িতা নামে তাঁদের এক কন্যা সন্তান আছে। 
মিতা হক এমনই একজন শিল্পী, যাঁকে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা করার সাধ্য নেই কারও।
১১ এপ্রিল ২০২১ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।