লি ট ন আ ব্বা স

  • নিষ্ঠুর উম্মত
  • ২০২৫-০৪-১১ ১৩:১৭:৩০
image

ইন-সা-নি-য়াত..! কোথায় ইনসানিয়াত? কোথায় মানবতা?
ছোট ছোট ফুল দখলদার আগ্রাসনের শিকার হয়ে ঝরে ঝরে পড়ছে আধুনিক জানবুঝ পৃথিবীর সভ্যতার ওপর। চুপচাপ, প্রতিবাদহীন প্রগতিবাদী, আরব শেখেরা কোথায় তোমরা ঘুমিয়ে। ভোগবিলাসে মত্ত তলেতলে স্বার্থ সন্ধির ফন্দিফিকিরে ব্যস্ত তোমরা কী আজীবন থাকতে পারবে সুখবিলাসে, প্যারিস সুগন্ধি মেখে নারীবাজী, ব্রিটিশ পাঁয়তারার কূটচালে কতোদিন বন্দি থাকবে হে পৃথিবীর তথাকথিত রিপাবলিক বয়ানকারীরা। আর কতো ফতোয়াবাজি! 
কতোদিন আর চুপচাপ লাখে লাখো মানুষের ঘরহারা, ভূখণ্ড ছাড়া, নিজভূমে শরণার্থী হতে দেখবা। তাজাতাজা বোমা, মারণাস্ত্র দিয়ে ফিলিস্তিনের মানুষের জীবন, ঘরবাড়ি কেড়ে নেবে? 
জাতিসংঘের নিরাপত্তা, মানবতা কেনো থমকে থাকে, কোথায় মানবাধিকার? মনে করো, কেউ বোঝে না। একজন খেটেখাওয়া সাধারণ মজুরও জানে যুদ্ধবাজ হানাদার আমেরিকা, দখলদার ইসরায়েল সারা পৃথিবীতে দেশের সাথে দেশের যুদ্ধ বাঁধিয়ে অস্ত্র বিক্রি মুনাফালুটে, কর্তৃত্ব, আধিপত্য বিস্তার করে জুলুম, নিপীড়ন করে সারাজীবন টিকে থাকবে?
কোনদিন নয়, ইতিহাসের পুরনো পাতা পুরনো হয় না কখনো, এতোটাই ভোগবিলাস, আগ্রাসন,,দখলের রাজত্ব কায়েম করে এই পৃথিবীতে শাহেনশাহ হয়ে থাকবে। মনে রেখো তোমাদের বাদশাহী, তোমাদের ক্ষমতা, কারও ক্ষমতা চিরকাল থাকে না, সবকিছু জানার পরও এই অন্যায়, এই জুলুম করে কোন জালিম পৃথিবীর বুকে বেঁচে নেই। মনো রেখো, মহান রব্বেকারীম 'ছেড়ে দিয়ে রেখেছেন কিন্তু ছাড় দেন নাই'।
আমরা যারা চেয়ে চেয়ে এই নির্মম, নৃশংস গণহত্যা, দখলদারি দেখতে থাকি, প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলি, তাহলে আমাদের ঠাঁই ও ঠাঁটও টিকবে না।
হে ফিলিস্তিনের মানুষেরা, তোমরা আজ নিজ দেশে গণহত্যাকারীদখলদারের কবলে আবদ্ধ, লাখো প্রাণের আত্মাহুতি, হাজার হাজার বর্গমাইল হারিয়েছো, লাখো লাখো মানুষ ঘর হারিয়ে শরণার্থী, লাখো লাখো মানুষ আজ ভুখা, একমুঠো খাবারের জন্য দীর্ঘ লাইন দেখেও কী মন কাঁদে না হে বিশ্ববাসী? আর কতো প্রাণ গেলে প্রাণভরে কাঁদবো। কাঁদো হে মানবসম্প্রদায়, মনখুলে কাঁদো। লড়ো গণহত্যাজারী দখলদারত্বের বিরুদ্ধে। 
সকল কিছু দেখেশুনে আমরা যারা নিশ্চুপ, আমরা কী মানুষ। 
হায় ইনসানিয়াত, আমরা তাহলে এই পৃথিবীর নিষ্ঠুরতম উম্মত। 
হে ইনসানিয়াত কোথায় আজ মানবতা?
কোথায়?