দেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক, ভাষা সৈনিক ড. সুফিয়া আহমেদের জন্ম ২০ নভেম্বর ১৯৩২ সালে ফরিদপুর জেলার এক সম্ভ্রান্ত পরিবারে।
তিনি তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার সৈয়দ ইসতিয়াক আহমেদের স্ত্রী এবং বিচারপতি মুহাম্মদ ইব্রাহিমের কন্যা।
সুফিয়া আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক। ছিলেন ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম সদস্য।
ব্যারিস্টার ইশতিয়াক-অধ্যাপক সুফিয়া দম্পতির দুই ছেলে মেয়ে সৈয়দ রিফাত আহমেদ ও রাইনা আহমেদ। রিফাত সুপ্রিম কোর্টের বিচারক ও রাইনা পেশায় একজন চিকিৎসক।
একুশে পদকে ভূষিত বিশিষ্ট এই শিক্ষাবিদ অধ্যাপক ৯ এপ্রিল ২০২০ সালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।