পা র মি তা চ্যা টা র্জী

  • হারিয়ে ফেলি
  • ২০২৫-০৪-০৯ ১৩:৫৩:৩৪
image

সাগর ডাকছে আমায়
বালুকাবেলায় বালি খুড়ে
শুধু খুঁজছি তোমায়।
তোমার কি মনে পড়ে?
জীবনের প্রথম লগনে
চাঁদ ঢাকা জানলায়
গুণেছিলাম কত ঢেউ
ভোরের সূর্যের আদরের হাত ধরে
তোমার আমার এলোমেলো সকালবেলা।
বল না মনে পড়ে তোমার
নাম না জানা অজানা পাখীর সাথে
উড়েছিল আমাদের স্বপ্নের ডানা
আজও আমি একই আছি
প্রেম খুঁজি জীবনের জানলা ধরে
আজও আমি একই আছি
ঢেউ গুণি হৃদয়ের দরজা দিয়ে
আজও তো একই আছি
বালি খুঁড়ে তোমায় খুঁজি
চোরাবালির পথে আজ
শুধু হারিয়ে ফেলি নিজেকে।
অন্য কোনখানে