অদ্ভুত কি জানো?
এই যে তোমার অনুপস্থিতি বুকের মধ্যে
আগের মতো
আর হাহাকার করেনা!
কথায় কথায় চোখে জলও পড়েনা।
সুন্দর ভাবে নিজের সাথে, সময়ের সাথে
খাপ খাইয়ে নিয়েছি।
হয়তো অনুভূতি গুলো ভোতা হয়ে গিয়েছে,
তবে তা নিয়ে আর ভাবছি না!
বেশ ফুরফুরে লাগে ইদানীং।
শুধু কিসের যেনো অজানা ব্যাথায় যন্ত্রণা হয়
ক্ষণে ক্ষণে বুকের মধ্যে।
তখন ভাবি, ওটা নিশ্চয়ই গ্যাষ্ট্রিকের ব্যাথা
ঝটপট একটা ঔষধ গিলে নিই।
ব্যাস হয়ে গেলো,
মস্তিক ও স্নায়ুর সাথে সমঝোতা।
কত সহজেই ঠিক করা যায় নিজেকে,
আগে বুঝিনি ভেবে খুউব দুঃখ হয়।
আর, ঠিকও হয়ে যাই পরক্ষণে।
তুমি যেমোন করে ঠিক
আমাকে ছাড়া অন্য কোনো সুখের সাগরে
সাঁতার কাটছো।
তদ্রুপ আমিও ব্যাথার নদীতে ডুব দিয়ে
এন্টিবায়োটিক গিলে খাই
নীল লাল নানা রঙের কষ্টকে ভোলার জন্য।
সমান সমান হলো তো?
তোমার আর আমার ক্লাস...
অদ্ভুদ ভাবে ব্যাথাটা কমেও যায়।
কিন্তু মাথার মধ্যে চেগিয়ে ওঠে
কতগুলো মিথ্যা প্রতিশ্রুতি,
কিলবিল করতে থাকে অজস্র সৃতি,
অনেকটা মৃতদেহের ম্যাগটের মতো।
সেটাও সুনিপুণ কারিশমায় সামাল দিয়ে দেই
গভীর ঘুমের মধ্যে হারিয়ে যেয়ে।
আমি বিশ্বকর্মার মতো ধীরে ধীরে
বিকল্প পদ্ধতিতে ক্রমশ পারদর্শী হয়ে উঠেছি।
তোমার না থাকার অভ্যাসটাকে
স্যালাইনের মতো
গলদ ধারণ করে নিয়েছি।
চোখ কান নাক বুঁজে গিলে ফেলি অকপটে
তোমার বিস্বাদের প্রেম।