যশোরের বাঘারপাড়ায় গাঁজা সহ ০২ জন গ্রেফতার,সাজা প্রদান

  • মোঃ আসলাম হোসেন
  • ২০২৫-০৪-০৮ ১৯:০০:২২
image

আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্ববধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন জামদিয়া বাররা গ্রাম হতে মোঃ আহাদ বিশ্বাস (৫০), পিতা মৃত খালেক বিশ্বাস, সাং- বাররা জামদিয়া,বাঘারপাড়া,যশোরকে ১০০ গ্রাম গাঁজা সহ এবং দোহাকুলা শালবরাট গ্রাম হতে আসামী মোঃ রাজীব হোসেন (৩৫), পিতাঃ মৃত রেজাউল মোল্যা, সাং- শালবরাট দোহাকুলা, বাঘারপাড়া, যশোরকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়। 
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), বাঘারপাড়া জনাব ইউসুফ মিয়া আসামী মোঃ আহাদ বিশ্বাস (৫০)কে ৩০ দিন কারাদণ্ড ও ১০০০/- টাকা অর্থদন্ড এবং আসামী আসামী মোঃ রাজীব হোসেন (৩৫)কে ১০ দিনের কারাদণ্ড ও ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন।