বিংশ শতাব্দীর সেরা চিত্রকরদের মধ্যে অন্যতম পাবলো পিকাসো। বহুমাত্রিক জীবনকে তিনি রাঙিয়েছেন নানা রঙের কর্মে। ছিলেন কবি ও নাট্যকারও।
১৮৮১ সালের ২৫ অক্টোবর স্পেনে জন্ম হয় বিখ্যাত এই কির্তীমানের।
পাবলো পিকাসোর কিছু চিত্রকর্ম রেকর্ড মূল্যে ১০০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে।
চিত্রশিল্প জগতের অনন্য নাম পাবলো পিকাসো। অনেকের মতে তিনি ইতিহাসের সেরা শিল্পী।
২৩ শব্দের বিশাল নামের এই শিল্পীর জীবনেও আছে বিশাল সুউচ্চ তরঙ্গ, নানা বাঁক। রঙের সাথে রঙের খেলায় নতুন রংঙের সৃষ্টি পিতার কাছেই শিখেছেন তিনি।
প্রথম তৈলচিত্রের কাজ করেন মাত্র নয় বছর বয়সে। কিশোর বয়সেই শ্রমজীবীদের ছবি আঁকায় নেশা ছিল তার। শিল্পের টানে স্পেন ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে, সেখানেও থিতু হয়নি মন।
পিকাসোর ছবি আঁকার নানা সময়ের বিচারে নানা রঙের আধিক্য দেখা গেছে। ফ্রান্সে প্রথম দিকে অভাবে অনটনে থাকার সময়ে নীল রঙ ফুটে ওঠে তার চিত্রে, বলা হয় ব্লু পিরিয়ড।
জীবনের জয়ধ্বনীর সাথে সাথে মোড় ঘোরে রঙের। প্রেমিক পিকাসোর প্রিয় রঙ হয়ে উঠে পিংক, আঁকাঝাঁকিতে ঢের বেড়ে যায় প্রেমের ছোঁয়া। টিভি সিরিজ ও বড় পর্দায় কয়েক বার তুলে ধরা হয়েছে তার জীবন।
৯১ বছরের জীবনে এঁকেছেন ২৬,০৭৫টি চিত্র। তার কিছু সৃষ্টিকর্ম রেকর্ড বিক্রির তালিকায় আছে।
দ্য ওল্ড গিটারিস্ট, দ্য উইপিং ওম্যান, গোয়ার্নিকাসহ অসংখ্য চিত্রকর্ম তাকে সময়ের ঘরে বাঁচিয়ে রাখবে সব সময়।
৮ এপ্রিল ১৯৭৩ সালে বিশ্বখ্যাত এই চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন।
তথ্যসূত্রঃ 'দৈনিক সংবাদ'