বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের শ্রেষ্ঠ উপন্যাসিক এবং বাংলা সাহিত্যে নব জাগরনের অগ্রদূত।
তিনি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' এর রচয়িতা।
তাঁর হাত ধরেই মূলত আধুনিক উপন্যাসের যাত্রা শুরু হয়। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা উপন্যাসের জনক বলা হয়।
বঙ্কিমচন্দ্র ছিলেন একজন ধর্মীয় সংস্কারক। তিনি তাঁর লেখার মাধ্যমে বাঙালির ইতিহাস এবং আধ্যাত্মিক জগতের সংস্কার সাধন করেন।
বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অসীম অবদানের জন্য তিনি 'সাহিত্য সম্রাট' উপাধি লাভ করেন।
জন্ম ১৮৩৮ সালের ২৬ জুন চব্বিশ পরগনার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে।
তাঁর ছদ্মনাম ছিল কমলাকান্ত। তিনি এক গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সদস্য ছিলেন।
তাঁর পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা। পরবর্তীতে তিনি হুগলি জেলার ডেপুটি কালেক্টর হিসেবে নিযুক্ত হন।
বঙ্কিমচন্দ্র ছিলেন তাঁর তিন ভাইয়ের মধ্যে সর্ব কনিষ্ঠ। তাঁর ভাই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন কবি, উপন্যাসিক। বাংলা সাহিত্যের প্রথম সফল ভ্রমণ কাহিনী 'পালামৌ' তাঁরই লেখা।
পরিবারের ইচ্ছায় মাত্র এগারো বছর বয়সে প্রথম বিয়ে করেছিলেন এই সাহিত্য সম্রাট। ১৮৫৯ সালে তাঁর প্রথম স্ত্রী মারা যান। পরবর্তীতে তিনি রাজলক্ষ্মী দেবীকে বিয়ে করেন।
বঙ্কিমচন্দ্র পড়াশোনা করেছেন হুগলি কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক শেষ করে বঙ্কিমচন্দ্র ব্রিটিশ সরকারের ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন এবং শেষ পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট হন এবং ১৮৯১ সালে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন।
তাঁর লেখার প্রতি অনেক অনুরাগ ছিল এবং কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে তিনি তাঁর আদর্শ হিসেবে মানতেন।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশ সকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টরের চাকরি করার ফলে তাঁর লেখায় ইংরেজ প্রীতি প্রকাশ পায়। তবে একথাও সত্য যে, তিনি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের মূলমন্ত্র 'বন্দেমাতরম' এর স্রষ্টা।
বন্দেমাতরমখ্যাত উপন্যাস 'আনন্দমঠ' এর জন্য তাঁকে অনেক মাশুলও দিতে হয়েছিল।
১৮৮২ সালে ‘আনন্দমঠ' উপন্যাসটি লিখেছিলেন তিনি। এটি ছিল একটি রাজনৈতিক উপন্যাস। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে হিন্দু জাতীয়তাবাদের মূল প্রতিপাদ্য।
১৮৬৫ সালে প্রকাশিত হয় তাঁর বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক জীবনে মোট ১৪টি উপন্যাস রচনা করেন।
রচিত অন্যান্য উপন্যাস সমুহ - কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ,
ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারাণী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, দেবী চৌধুরাণী, সীতারাম, কৃষ্ণচরিত, কমলাকান্তর দপ্তর প্রভৃতি।
৮ এপ্রিল ১৮৯৪ সালে মাত্র ৫৬ বছর বয়সে ডায়াবেটিক রোগে তিনি মৃত্যবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।
তথ্যসূত্র: 'দৈনিক ইত্তেফাক'