মধুমাসে মধুকুঞ্জ গড়ে দেখ মধুকরী
নিপুণহস্তে করছে সঞ্চয় মধুকোষ গুলি।
এমনতো সহজ নয় সংগ্রহকরণ পথ, তা
পদে পদে আছে বিপদ সংগ্রহীতার।
অশেষবিধ উপকারসাধন করে এই মৃত্যুঞ্জয়ী
রোগব্যাধি রাখে দূরে,করে তারে পরবাসী।
অতএব,সুধীজন করো এই কাজ
পান করো সুধারস, গড়ো নীরোগ সমাজ।