মো শা হে দ চৌ ধু রী

  • এমনি করে আঘাত দিও
  • ২০২৫-০৪-০৮ ১১:৫৫:৫৩
image

এমনি করে জীবন ভরে আঘাত দিও প্রিয়
ভালোবাসা না যদি দাও কাঁটার আঘাত দিও।।

অলখে আজ দেখবো তোমার রাঙা অধর ছুঁয়ে 
দেখবো মায়া হরিণী চোখ কেমনে থাকে নুয়ে
পরান ভরে করবো গো পান অনুরাগ অমিয়।।

ধরার কোলে মাথা রেখে দেখবো চারুমুখ
পরম সুখে উঠবে কেঁপে তপ্ত আমার বুক। 
তুমি তখন ভালোবাসার মধুর পরশ নিও।।

দুচোখ আমার উঠবে ভিজে তোমার অনুদানে
চলে যাবো অচিনপুরে তোমারই সন্ধানে। 
তোমার চোখে দেখবো ধরা থাকুক আশাটিও।।