পা র মি তা চ্যা টা র্জী

  • দীপ জ্বেলে যাই
  • ২০২৫-০৪-০৮ ১১:৫১:৩৮
image

দীপ জ্বেলে যাই একা আমি অমাবস্যার রাতে
কে যেনো এসে জ্বেলে দিয়ে যায় প্রদীপ আমার হাতে 
কাছে না এসেও মনে থাকে যে সেই তো ভালোবাসা!  
দূর থেকে তাই দেখে যাই আমি অন্ধকারের তারা।
মনে মনে আমি খুঁজে চলি তাকে শুধুই  নীরবতা 
স্রোতস্বিনী নদীর মতন বয়ে যায় তার ধারা
দিন চলে কখন যেনো আবার রাত্রি আসে
ভোরের আলোয় ঘুম ভেঙে দেখি ভোরের স্বপ্ন হাসে
দাঁড়িয়ে পরি চৌকাঠ ধরে আজকে দিনের তরে
চায়ের জলটা ফুটছে বোধহয় আমার রান্নাঘরে
স্বপ্নের জাল বুনে চলি আমি নিঃসঙ্গ অন্তরে।