আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৫-০৪-০৭ ২০:৪৫:১৮
image

ফুলবাড়ীগেট প্রতিনিধি    ঃ ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির  কর্মী  সভা ও ঈদ পুনঃমিলনী অনুষ্ঠান বিকাল ৪ টায়  আফিলগেট আমজাদ হোসেন বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী।  প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েত। বিশেষ বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির  সাংগঠনিক সম্পাদক মাসুদ পরভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান,সাধারন সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির  সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার সঞ্চালনায় বক্তৃতা করেন যোগিপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক মীর শওকত হোসেন হিট্টু, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মোঃ জাহিদুল ইসলাম,  মিনা মুরাদ হোসেন, সাইফুল্লাহ তারেক , শেখ নাসির উদ্দীন, ফজলু সরদার, ইসমাইল হোসেন বাবু, শরীফ ওবায়দুর রহমান চয়ন,   ইলিয়াস সরদার,  মজ্ঞুরুল ইমাম প্রমুখ।