শুভ জন্মদিন অভিনেতা সাংবাদিক মীর নাসিমুল ইসলাম

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০৭ ১৪:৫৫:৩০
image

অহংকার যাঁকে মানায়নি কখনো, আজও না - তিনি দেশের নন্দিত অভিনেতা ও প্রথিতযশা সাংবাদিক মীর নাসিমুল ইসলাম। তাঁর ডাক নাম সেলিম। ওই প্রিয় নামেই তিনি সবার কাছে শ্রদ্ধেয় - সম্মানিত। 
আশির দশকে তিনি পালন করেছেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদকের দায়িত্ব। 
মীর নাসিমুল ইসলাম দেশের প্রভাবশালী পত্রিকা 'দৈনিক আমাদের অর্থনীতি' এর স্বনামধন্য ব্যবস্থাপনা সম্পাদক, বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং নাটক পাগল একজন মানুষ।
জন্ম ৭ এপ্রিল ১৯৬৬ সালে বৃহত্তর ময়মনসিংহের টাঙ্গাইল জেলার এক অভিজাত পরিবারে।
মীর নাসিমুল ইসলাম বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ে পড়াশোনা করলেও ১৯৮০ সালে তিনি কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেছেন বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজ থেকে। আর এইচএসসি পাস করেছেন নাগরপুর সরকারি কলেজ থেকে। এরপর টাঙ্গাইল সরকারি সাদত কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ডিগ্রি লাভ করেন। পরবর্তী কালে তিনি প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস সম্পন্ন করেন। 
গুণী এই বিশিষ্টজন একসময় জড়িত ছিলেন অনলাইন ভিত্তিক সংবাদপত্র 'আমাদের সময়.কম' এর ব্যবস্থাপনা সম্পাদক এবং 'দ্য পেজেস' এর বিজনেস এডিটর হিসেবে। 
মিডিয়ার জনপ্রিয় অভিনেতা নাসিমুল ইসলাম দৌড়দণ্ড প্রতাপের সাথে বিভিন্ন পন্যের বিজ্ঞাপন চিত্রসহ নাটকে অভিনয় করে চলেছেন বিভিন্ন বৈচিত্র্যময় নানান চরিত্রে। পেয়েছেন খ্যাতি যশ ও সবার ভালোবাসা।
পেশাগত জীবনের এত ব্যস্ততার মাঝেও অভিনয়কে তিনি স্থান দিয়েছেন সবার শীর্ষে। একজন সফল মানুষ হিসেবে এখানেই সার্থক তাঁর শ্রম নিষ্ঠা আর আন্তরিক একাগ্রতা। 
আজকের এই বিশেষ দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।