অ র্চ না মা লা কা র

  • অর্থের মর্মার্থ
  • ২০২৫-০৪-০৭ ১৪:০৮:১০
image

" অর্থ সকল সুখের মূল। "
" অর্থই অনর্থের মূল। '
আপেক্ষিক ভাবে দুটি বাক্যই সত্য, 
জগতে অর্থ ছাড়া কিছুই হয় না। 
যার অর্থ আছে তার যশ-খ্যাতি, সম্মান সবই আছে --
আসলে কী তাই !
 
হায়রে অর্থ --- পাতকী অর্থ --
স্বার্থের টানে তোরই জন্য মধুর সম্পর্ক ভেঙে যায়। 
ভাই ভাইকে মারে, পুত্রের হাতে পিতা খুন হয় ---
বিচ্ছিন্ন হয়ে হয়ে যায় আপনজন 
তখনই অর্থ অনর্থের মূল কারণ হয়ে দাঁড়ায়।

হায়রে মানুষ তুমি কি বিবেকহীন
দিনান্তে প্রশ্ন করেছো কী নিজেকে --- বিবেকে কোনটা সঠিক ? 
তুমি কোটিপতি, পাঁচ-দশটা ফ্ল্যাট বাড়ির মালিক
তোমার এই গাড়ি-বাড়ি সবই একদিন পড়ে রবে। 
ফুটপাতের মানুষের যে গতি সাড়ে তিন হাত জায়গায় 
তোমারও তো তাই !

পার্থক্যটা কী ভেবেছো একবার ? 
তোমার জবাবদিহিতা -- ফুটপাতের মানুষ থেকে হাজার হাজার গুণ বেশি । 
সেদিন পারবে তো জবাবদিহিতার গণ্ডি অতিক্রম করতে ?