চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় র্যাবের অভিযানে একটি অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী এবং শীর্ষ অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী জনি রহমান ওরফে জনি(৩৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি গোমস্তাপুরের মকরমপুর গ্রামের কুরবান আলীর ছেলে। রোববার (৬ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। র্যাব জানায়, গত শনিবার(৫ এপ্রিল) রাত ৯টার দিকে গোমস্তাপুরের রহনপুর রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জনি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। ২০২২ সালে অস্ত্র ক্রয়-বিক্রয় ও সংরক্ষনের সময় অস্ত্রসহ র্যাবের হাতে ধরা পড়েন জনি। এ ঘটনায় গোমস্তাপুর থানায় তার নামে মামলা হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে পলাতক হন। পলাতক অবস্থায় তাকে ১৫ বছর সশ্রম কারাদন্ড প্রদান করে আদালত। গ্রেপ্তার জনিকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।