চাঁপাইনবাবগঞ্জে জালিয়াতি করে মৎসজীবী সমবায় সমিতি নিবন্ধনের অভিযোগ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-০৬ ১৭:৫৮:১৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জালিয়াতি করে সমবায়  দপ্তরের নিবন্ধণ গ্রহণের অভিযোগ উঠেছে নামোনিমগাছি-হরিপুর মৎসজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। রোববার(৬ এপ্রিল) এ ব্যাপারে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা,জেলা সমবায় অফিসার সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে  লিখিত  অভিযোগ করেছে সদর উপজেলার হরিপুর মৎসজীবী সমবায় সমিতি লিমিটেড।  অভিযোগে জানা গেছে, নিবন্ধণ নিতে মৎসজীবীদের তালিকায় তাঁরা কয়েকজন প্রবাসীর নাম ব্যবহার করেছেন। এর মধ্যে প্রবাসে থাকা একজন  ছুটিতে দেশে ফিরে তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন জলমহাল ইজারার আবেদনের প্রতিবাদে সংশ্লিস্ট কর্মকর্তাদের  নিকট আপত্তি জানিয়েছেন।
অভিযোগকারী হরিপুর মৎসজীবী সমবায় সমিতির সহ-সভাপতি শান্ত হালদার বলেন, এমন অনিয়মে ক্ষতিগ্রস্থ হচ্ছেন প্রকৃত মৎসজীবীগণ। স্বচ্ছ ইজারা প্রদান প্রক্রিয়া ব্যহত হচ্ছে। এমতাবস্থায় তাঁদের আবেদন,জালিয়াতি করে নিবন্ধন পাওয়া সমিতিটির  জলমহার টেন্ডারে অংশ নেয়া সহ সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করা হোক। এছাড়া তদন্ত করে এমন কর্মকান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেয়া হোক।
অভিযোগের ব্যাপারে নামোনিমগাছি-হরিপুর সমিতি সাধারণ সম্পাদক হুসেন আলী বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তাদের সমিতি আগে গঠিত। তাদের সমিতির এক সদস্য সম্প্রতি বিদেশে গেছেন। বরং  অভিযোগকারী হরিপুর সমিতির  অনেক সদস্যের ঠিকানা পরিচয় নিয়ে আপত্তি রয়েছে। অবিলম্বে  ওই সমিতির বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের নিকট  প্রমাণসহ অভিযোগ করা হবে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা সমবায় কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।  হরিপুর সমিতির নিবন্ধনে কোন অনিয়ম পাওয়া গেলে সে অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।