ঈদ উপলক্ষে টানা ৯ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৪-০৬ ১৫:১১:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৫ উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম গত শুক্রবার (২৮ মার্চ) থেকে গত  শনিবার (৫ এপ্রিল) পর্যন্ত টানা ৯দিন বন্ধের পর রোববার(৬ এপ্রিল) যথারীতি পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর।
বন্দর সূত্র জানায়,৯ দিন বন্ধের মধ্যে গত ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত চিল। এরপর সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রæপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে  ঈদ উপলক্ষে ২৯ মার্চ শনিবার থেকে ৮দিন টানা বন্দরে আমদানী রপ্তানী  কার্যক্রম বন্ধ ঘোষণা করে।  তবে ছুটির মধ্যে বন্দরে আভ্যন্তরীন লোড-আনলোড,জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল।
সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন  আহব্বায়ক মোস্তাফিজুর রহমান ও বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের  ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এর মধ্যে রয়েছে চাল,পাথর,খইল, ভূষি, নারিকেল সহ বিভিন্ন পন্যবাহী ট্রাক।
এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।