যখন বিদায় নিলাম, আমি তোমার মুখের দিকে তাকাইনি।
তুমি দেওয়ালে মাথা রেখেছিলে, ভয়ে।
গাড়ি ছুটল অন্ধকারের বুকের মধ্যে।
অনেক দূরে দিগন্ত ধরে দাঁড়িয়ে আছে শূন্য।
শিরশির করে সরে গেল শুকনো বাতাসের পাক।
আর দেখো, তারই পাশে পাশে টলটল করে বয়ে চলেছে
ছোট নদীটি : কী যেন তার নাম?
আমি তোমার মুখের দিকে তাকাই নি।