অবারিত সবুজের বুকে,
খা খা রোদ্রের দাপট।
কখনো রৌদ্র চুম্বনে
ঝলসে যাচ্ছে মৃত্তিকার বুক।
দেয়া নেয়ার খেলায় যখন,
মেতে ওঠে প্রকৃতি।
তখন সবুজের বুকে উত্তাপ,
অমনি মৃত্তিকার পরে, ভালোবাসায় পূর্ণ,
প্রাপ্তির বর্ষণে ভিজে ওঠে মৃত্তিকা।
এরই মাঝে মৃত্তিকা নিজের মনকে নরম করে,
অঙ্কুরিত করে ফসলের বীজ।
এখানেই ভালোবাসা পূর্ণতা।
তারপর ফসলের বেড়ে ওঠার পালা,
অবারিত সবুজের হাসিতে ভরে ওঠে হৃদয়।
আর খুঁজে বেড়ায় ভালোবাসার সেই মিলন সন্ধিক্ষণ।