আমি শক্তি
আমি মুক্তি
আমি আলো-অন্ধকার !
আমি বিশ্বাস-নিঃশ্বাস অথবা অবিশ্বাস!
আমি অগ্নি , আমি জল
আমি পাহাড়ী ঢল!
আমি ধ্বংস ; আমি নির্মাণ!
আমি রোদ ; আমি বৃষ্টি
আমি সৃস্টি,কখনোবা অনাসৃস্টি!
আমি ভগ্নী, আমি কন্যা
আমি জায়া,আমি জননী
আমি ধাত্রী,ধরনী, বিধাত্রী!
আমি নারী, আমি এক প্রকট শক্তি !