ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৪-০৪ ০০:৫৩:৫৬
image

কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ভারতকে হারাতে না পারলেও ড্র করে বাংলাদেশ ফিফা র‍্যাংকিনে এগিয়েছে। এজন্য ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীকে বাংলাদেশ মনে রাখবে অনেক দিন।এই ড্রও বাংলাদেশকে অর্জনের খাতায় কম কিছু দেয়নি। এই ড্রয়ের ফলে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যদের ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
গেল মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৫তম স্থানে। ভারতের বিপক্ষে এরপর গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এরপর ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাংকিংয়ের ১৮৫ নম্বর থেকে ১৮৩তম স্থানে উঠে এসেছে দল।  
শীর্ষস্থানটা আর্জেন্টিনার দখলেই আছে। লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা গেল মাসে হারিয়েছে উরুগুয়ে ও ব্রাজিলের মতো দুই দলকে। তাতেই ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ধরে রেখেছে শীর্ষস্থানটা। 
আরেক লাতিন পরাশক্তি ব্রাজিলের উইন্ডোটা অবশ্য ভালো কাটেনি। আর্জেন্টিনার কাছে হজম করতে হয়েছে ৪ গোল। তবে এরপরও তাদের অবস্থানে পরিবর্তন হয়নি। ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে তাদের ফিফা র‍্যাঙ্কিংয়ে অবস্থানটাও আছে আগের মতো ৫ নম্বরেই।-যুগান্তর।