স ঙ্গী তা ক র

  • প্রেম
  • ২০২৫-০৪-০৩ ১৩:২৪:১৫
image

কত কিছুই পারি আমি 
নদীর তীব্র স্রোতকে উপেক্ষা করতে, বাঁধ দিতে জানি 
মহাকাশের অনন্ত শূন্যতাকে ছুঁতে জানি 
মরুভূমির মৃতপ্রায় গাছে জল দিয়ে প্রাণসঞ্চার করতে জানি
ঘুরে বেড়াতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে 
এসব কাজে নির্দিষ্ট 'তুমি' লাগে না 
অথচ একটু সুখের উষ্ণতা তুমি ছাড়া অধরা মরীচিকা।