স্মরণ-বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন

  • মেসবা খান
  • ২০২৫-০৪-০২ ১৩:১৫:২৯
image

সৈয়দ মোহাম্মদ হোসেন একজন প্রখ্যাত আইনজীবী। 
জন্ম ১৯২৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। 
পিতা তদানিন্তন জেলা ও দায়রা জজ মরহুম সৈয়দ তাসাদ্দুক হোসেন ও মাতা বেগম আসমা হোসেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন ১৯৫৪ সালে তৎকালিন পাকিস্তান হাইকোর্টে আইনজীবী হিসেবে তাঁর পেশাগত জীবনের সূচনা করেন। 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে প্রচারকার্যে অংশ নেন। 
১৯৭৪ সালে তিনি বাংলাদেশ সুপ্রীমকোর্টের বিচারপতি নিযুক্ত হন।
বিচারপতি হিসেবে আইনের শাসন ও স্বাধীন বিচার ব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র প্রভৃতি ভাবাদর্শ প্রচার ও রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যার পরপরই সুপ্রীমকোর্টের বিচারক হিসেবে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি সাহসী ও সোচ্চার ভূমিকা নেন।
১৯৮৪ সালের ৮ জানুয়ারি এক সামরিক আদেশবলে তাঁকে সুপ্রীমকোর্টের বিচারকের পদ থেকে অপসারণ করা হয়।
তবে পেশাগত জীবনে সমাজসেবায় অনন্য অবদানের জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অসাধারণ অবদান রাখায় যথাক্রমে ১৯৯৭ ও ১৯৯৮ সালে তাঁকে 'স্বাধীনতা পুরস্কার' এ ভূষিত করা হয়। যদিও দুটো সম্মাননাই তিনি পেয়েছেন মরণোত্তর।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন পঞ্চাশ ও ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের নেতৃস্থানীয় একজন সাংস্কৃতিক সংগঠক ছিলেন।
তিনি ছিলেন বুলবুল ললিতকলা একাডেমি (বাফা) এবং পাকিস্তানের আর্ট কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানদ্বয়ের সাধারণ সম্পাদক।
২ এপ্রিল ১৯৮৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। শ্রদ্ধাঞ্জলি।

তথ্যসূত্র: 'দৈনিক ইত্তেফাক'